• আন্তর্জাতিক

‎আফগান সীমান্তে জঙ্গিদের ৭টি ঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আফগান সীমান্তে জঙ্গিদের অন্তত ৭টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও আইএস এর আঞ্চলিক শাখা আইএসকেপি'র ঘাঁটিগুলোতে বিমান হামলা চালানোর কথা জানায় পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

‎সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ পোস্ট করা বিবৃতিতে দাবি করা হয়, ঘাঁটিগুলোকে লুকানোর আস্তানা হিসেবে ব্যবহার করছিলো জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। সম্প্রতি, পাকিস্তানে ঘটে যাওয়া একাধিক আত্মঘাতী বোমা হামলার জবাবে সীমান্তে এই অভিযান পরিচালনার কথা জানিয়েছে ইসলামাবাদ। বিশেষত, চলতি মাসে ইসলামাবাদের শিয়া মসজিদ ও বান্নু এলাকায় হওয়া আত্মঘাতী হামলার জেরে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

‎মন্ত্রণালয় বলেছে, ইসলামাবাদে সাম্প্রতিক হামলা ও উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সংঘটিত হামলার বিষয়ে তাদের কাছে ‘চূড়ান্ত প্রমাণ’ রয়েছে যে এসব হামলা আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও তত্ত্বাবধায়কদের নির্দেশে পরিচালিত হয়েছে।

‎বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান বারবার তালেবান সরকারকে আহ্বান জানিয়েছে, যাতে আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলোকে হামলা চালাতে না পারে। সেজন্য তারা কার্যকর ব্যবস্থা নেয়। তবে, কাবুল এ বিষয়ে ‘কোনো বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে’।

‎মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তান ‘সব সময়ই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা করেছে’। তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo