• লিড নিউজ
  • খেলাধুলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের দেওয়া ১১১ রানের টার্গেটে নেমে পাকিস্তান ৫৬ রানে অলআউট হয়। ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

পাকিস্তান লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে ছিল। ফারিয়া তৃষ্ণা পাকিস্তানের প্রথম ওপেনার ইমান নাসেরকে বোল্ড করে তাড়াতাড়ি পথ দেখান। পরের ওভারে ফাহিমা খাতুন শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন। এরপর সানজিদা আক্তার মেঘলা হুরাইনা সাজিদকে ফিরিয়ে পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ করে দেন।

একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। যদিও ইউসরা আমির ও হাফসা খালিদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা ছিল না যথেষ্ট। শেষ পর্যন্ত পাকিস্তান ৫৬ রানেই অলআউট হয়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন হাফসা খালিদ, এবং ১১ রান করেন ইউসরা আমির। অন্যদের মধ্যে কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা তিনটি, ফাহিমা খাতুন দুটি এবং এক একটি উইকেট নেন তিনজন বোলার।

বাংলাদেশের ইনিংসে, ওপেনিং জুটিতে শামীমা সুলতানা ১৩ রান এবং ইসমা তানজিম ১২ রান করেন। পরের ব্যাটাররা বেশিরভাগই রান করতে পারেননি। দলের অধিনায়ক ফাহিমা খাতুন একাই ৩২ বলে ৪০ রান করেন অপরাজিত থেকে। অন্যদের মধ্যে লতা মণ্ডল ৫, ফারজানা ইয়াসমিন ৬, শরিফা শূন্য, সাদিয়া আক্তার ৮, ফাতেমা জাহান ২ ও সানজিদা আক্তার মেঘলা ১ রান করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ১১০ রান করে ইনিংস শেষ করে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo