• অপরাধ ও দুর্নীতি

ঝিনাইদহে ভগ্নিপতির হাতে শ্যালক খুন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : জমি নিয়ে দ্বন্দে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর জয়ন্তীনগর গ্রামে বৃহস্পতিবার ভাগ্নের হাতে কেসমত আলী (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, নিহত কেসমত আলীর সাথে তার ছোট ভগ্নিপতি নবছদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিলো।

বৃহস্পতিবার সকালে নবিছদ্দিন ও কেসমত আলীর মধ্যে এ নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে নবিছদ্দি ও তার ছেলে রফিকুল লাঠি দিয়ে কেসমত আলীকে পিটিয়ে গুরুতর জখম করে।

ওসি আরো জানায়, তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় বোয়ালিয়া গ্রাম থেকে ভগ্নিপতি নবিছদ্দি ও ভাগ্নে রফিকুলকে পুলিশ গ্রেফতার করেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারিয়া তাহসিন বলেন, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিলো। আঘাতজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে।

ওসি হুমায়ুন কবির মোল্লা বৃহস্পতিবার বিকালে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখানো হবে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo