• লিড নিউজ
  • জাতীয়

‎এ সপ্তাহে বাড়তে পারে গরম, শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলা ৩০শে মাঘ, অর্থাৎ মাসের শেষ দিন। এ সময় প্রকৃতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কাল থেকে শুরু হচ্ছে ফাল্গুন মাস, শীতের চাদর খুলে প্রকৃতি এখন তাপ নেওয়া আরম্ভ করবে। 

‎ঠিক এমনই সময়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, দেশের আবহাওয়া আগামী সপ্তাহজুড়ে প্রধানত শুষ্ক থাকতে পারে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। আর এর পেছনে রয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব।   

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আর শুরুতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সপ্তাহের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

‎পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সামান্য বাড়তে পারে।

‎রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

‎সবশেষ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায়ও একই ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে। আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo