ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর মধ্যে বিরোধের কারণে ভারত ও পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের সম্ভাবনা ছিল না। বাংলাদেশকে বাদ দেওয়ার পর তাদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ওই ম্যাচ বয়কট করেছিল। তবে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে পাকিস্তান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস তাদের আশায় জল ঢালতে পারে। গত শনিবার থেকে কলম্বোর কোনো ম্যাচে বৃষ্টি হয়নি, তবে আগামী রোববারের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধ্যায় তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার প্রত্যাশা করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ। ওই দিন ২.৪ মিলিমিটার বৃষ্টি ম্যাচটির আয়োজনকে বিপদে ফেলতে পারে। তবে আশার কথা, আবহাওয়া পরিষ্কার হলে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে।
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...
নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

মন্তব্য (০)