• লিড নিউজ
  • জাতীয়

‎সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। রাজধানীর প্রতিটি কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ভোটারদের দীর্ঘ সারি জানান দিচ্ছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশেই ভোট দিচ্ছেন। এ এক অন্যরকম জাগরণের দিন বলে জানান ভোটাররা।
‎
‎সকালে রাজধানীর বাসাবো বাগানবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দেখা যায়, মূল ফটক খোলার আগেই সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। প্রবীণদের পাশাপাশি তরুণদের উপস্থিতি নজর কাড়ার মতো।
‎
‎ভোটারদের দাবি, উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। তারা বলছেন, অন্য যেকোনোবারের তুলনায় এবারের ভোটের পরিবেশ সুষ্ঠু শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে হচ্ছে।
‎
‎মাদারটেক এলাকার একজন ভোটার বলেন, ‘গত তিনবার ভোটাধিকার থেকে বঞ্চিত, এজন্য এবার ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে ছুটে এসেছি। এখান থেকে গিয়ে পরিবারের সদস্যদের ভোট দিতে পাঠাবো।’
‎
‎একজন তরুণ ভোটার বলেন, ‘ভোটার হয়েছি আগেই। কিন্তু গত দুইবার ভোট দেয়ার সুযোগ পাইনি। সেজন্য এবার সকালেই ভোটাধিকার প্রয়োগের জন্য চলে এসেছি।’
‎
‎এবার প্রতিটি ভোটারকে দুটি ব্যালট পেপার দেয়া হচ্ছে। একটিতে তারা ২৯৯টি আসনের বিপরীতে ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্য থেকে নিজেদের সংসদ সদস্য নির্বাচন করছেন। আর অন্যটিতে ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট’-এ নিজেদের মতামত দিচ্ছেন।
‎
‎নির্বাচন কমিশন (ইসি) ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। ঝুঁকি বিবেচনায় ২১ হাজার ৫০৬টি কেন্দ্রে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। নজিরবিহীনভাবে এবার মাঠে রয়েছে ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, যাদের দেয়া হয়েছে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। এছাড়া পুলিশ, বিজিবি ও র‍্যাবের টহল দলগুলো প্রতিটি ভোটকেন্দ্রের চারপাশ ঘিরে এক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে।

মন্তব্য (০)





image

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

১

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসার প্রস্তাবে ...

image

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

২

নিউজ ডেস্ক : একাধিক খাদ্য ভর্তুকি একত্রিত করা এবং বিদ্যমান ন...

image

শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর

৩

নিউজ ডেস্ক : বিদ্যুৎ-গ্যাস নিয়ে শীত মৌসুমে কিছুটা স্বস্তিতে ...

image

‎জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআ...

৪

নিউজ ডেস্কঃ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্...

image

‎বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশটি...

  • company_logo