• বিনোদন

শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফের ব্যস্ত হয়ে উঠেছে ‘মালিক’ সিনেমার শুটিং ইউনিট। জনপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এ সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে ঢাকায়। বর্তমানে সাভারে চলছে দৃশ্যধারণ।

সিনেমাটির পরিচালক সাইফ চন্দন জানান, রাজশাহীতে প্রথম ধাপের শুটিং শেষ করে এবার ঢাকায় কাজ শুরু করা হয়েছে। এ পর্যায়ে মূলত মিমকে ঘিরেই দৃশ্যধারণ চলছে।

তবে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এখনো শুটিংয়ে যোগ দিতে পারেননি নায়ক আরিফিন শুভ। পরিচালক জানান, চলতি মাসের শেষের দিকে দেশে ফিরে তিনি সিনেমার শেষ ধাপের শুটিংয়ে অংশ নেবেন।

অ্যাকশন ঘরানার গল্পে নির্মিত ‘মালিক’ সিনেমার মাধ্যমে প্রায় চার বছর পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন শুভ ও মিম। এর আগে ২০১৯ সালে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।

নির্মাতা সূত্রে জানা গেছে, চরিত্রের প্রয়োজনে শুভ ও মিম দুজনই নিয়েছেন বিশেষ ফিটনেস ট্রেনিং। দর্শকদের সামনে তাদের সম্পূর্ণ নতুন লুকে উপস্থাপনের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo