• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ সৃষ্টি করবে পুলিশ: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা থেকে বেরিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ সৃষ্টি করা হবে বলে জনিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশের নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‎প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার চেষ্টা করলে আমরা তো বসে থাকতে পারি না। গেল শুক্রবার লাঠি হাতে আন্দোলনকারীদের পেটানোর অভিযোগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

‎১০- ২০ জন লোক যারা রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করছে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান ডিএনপি কমিশনার। প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় যেকোনো আন্দোলন সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে কমিশনার বলেন, নির্বাচনের কয়েকদিন আগে এমন আন্দোলন সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

‎শেখ মো. সাজ্জাত আলী বলেন, রাজধানীতে ২ হাজার ১৩১টি কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র ১ হাজার ১৪টি। এখানে ৪ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখানে ৭ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

‎নির্বাচনে কোনো থ্রেট নেই জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, সাধারণ সময়ের চেয়ে পরিবেশ ভালো। চমৎকার পরিবেশ রয়েছে।

মন্তব্য (০)





image

‎ভারতীয় ভিসায় নতুন নিয়ম: আইভ্যাকে স্বয়ংক্রিয় অ্যাপয়েন্টমেন্ট

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্...

image

বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে: বিপিসি

নিউজ ডেস্কঃ বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও ব...

image

ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা ...

image

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কো...

image

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম ম...

নিউজ ডেস্ক : দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার কর...

  • company_logo