• খেলাধুলা

পাকিস্তানে সুযোগ পেয়ে মোস্তাফিজের আবেগঘন বার্তা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দার্স। এর জন্য ফ্র‌্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। 

পিএসএলে এর আগের দুই মৌসুমেও লাহোরের হয়ে খেলছিলেন বাংলাদেশি এই পেসার। মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর।

পিএসএলে সুযোগ পেয়ে মোস্তাফিজ বলেন, ‘আমি সম্মানিত, লাহোর আমাকে বেছে নিয়েছে। তাদের হয়ে পিএসএল খেলব ভেবে আনন্দিত। দলটির সাথে আমার সম্পর্ক নতুন নয়, আমি সেখানকার পরিবেশ, ভক্তদের প্যাশন এবং ভ্রাতৃত্ব সম্পর্কে জানি। লাহোরকে সবসময়ই নিজের পরিবারের মতো মনে হয়েছে। আবারো এই জার্সি পরতে এবং দলের জন্য নিজেকে নিংড়ে দিতে আমি প্রস্তুত।’

পিএসএলে ৩ বার শিরোপা জিতেছে লাহোর, বর্তমান চ্যাম্পিয়নও তারা। দলের প্রশংসা করে মুস্তাফিজ বলেন, ‘গত ৫ বছর ধরে লাহোর যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, অসাধারণ। দারুণ একটা সংস্কৃতির ওপর গড়ে ওঠা একটা দল যাদের সমর্থকরা আবেগপ্রবণ এবং এমন একটা ড্রেসিংরুম যা খেলোয়াড়দের সেরাটা বের করে আনে। সেই ড্রেসিংরুমে ফিরে যাওয়া যেখানে আপনি আগে থেকেই ছিলেন, সত্যিই বিশেষ কিছু।’

তিনি আরও বলেন, ‘শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলতে, শিরোপা অক্ষুণ্ণ রাখতে এবং দলের লক্ষ্য অর্জনে অবদান রাখতে, মাঠে ও মাঠের বাইরে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি। লাহোর কালান্দার্সের অংশ হওয়া ক্রিকেটের চেয়ে বেশি কিছু। এটা এমন এক জায়গা, এমন এক সংস্কৃতি, এমন ফ্যানবেজ- যাদের প্রতিনিধিত্ব করতে গেলে সবসময় প্রেরণা কাজ করে।’

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo