• লিড নিউজ
  • জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান ৯০ শতাংশ ভোটার: সিআরএফের জরিপ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ শতাংশ ভোটার ভোট দিতে চান বলে জানিয়েছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ)। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘আনকভারিং দ্য পাবলিক পালস’ শিরোনামে প্রকাশিত জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

‎প্রতিবেদনে বলা হয়, প্রথমবার ভোটারদের ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতকে ভোট দিতে চায়। এছাড়া সাবেক আওয়ামী লীগের ৪৮% ভোটার বিএনপিকে ভোট দিতে চায়।

‎জরিপে বলা হয়, ভোট দেয়ার ক্ষেত্রে ৬৭ শতাংশের বেশি ভোটার দুর্নীতিবিরোধী অবস্থান প্রকাশ করেছেন। অন্যদিকে দুর্নীতি চান না ৬৭ শতাংশের বেশি ভোটার।

‎সিআরএফ জরিপ প্রকাশ অনুষ্ঠানে অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ বলেন, ‘কারা দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে ভোট দেয়ার ক্ষেত্রে সেটি বিবেচনা করবেন ভোটাররা।’

‎জরিপে আরও জানা যায়, প্রায় ৭০ ভাগ মানুষ এখনও টেলিভিশন থেকে রাজনৈতিক খবর সংগ্রহ করেন। তবে ৭৩ শতাংশ অন্তত দুইটি উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে থাকেন।

‎এছাড়াও ২০ শতাংশ ভোটারদের ভোট নিরাপদে হওয়া নিয়ে শঙ্কা আছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে ভোট দিতে যাওয়ার পথে বাধা প্রদান ও ব্যালট বক্স ছিনতাই এবং প্রাতিষ্ঠানিক ভোট জালিয়াতির শঙ্কাও প্রকাশ করেছেন জরিপে অংশগ্রহণকারীরা।

‎প্রতিবেদনে ভোটকেন্দ্রে ভয়ভীতি দেখানো নিয়ে শঙ্কা প্রকাশের হারও তুলে ধরা হয়েছে। এর মধ্যে বিএনপির ৪৯ শতাংশ, এনসিপির ৭৩ শতাংশ এবং জামায়াতের ৭১ শতাংশ।

‎আওয়ামী লীগের ভোটারদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ বিএনপিতে, ২৯ দশমিক ৯ শতাংশ জামায়াতে এবং ৬ দশমিক ৫ শতাংশ এনসিপিকে ভোট দেয়ার বিষয়ে মত দিয়েছে বলেও জরিপে উঠে এসেছে।

‎জরিপ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০০৮ সালের পর প্রথম ভোট দেওয়া তরুণ ভোটারদের ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতে, ২৭ শতাংশ বিএনপিতে এবং ১৭ শতাংশ এনসিপিতে ভোট দেয়ার বিষয়ে জানিয়েছে।

‎সিআরএফ নির্বাচনি জরিপে অংশগ্রহণকারীদের ৩০ দশমিক ৪ শতাংশ ভোটার মার্কা দেখে এবং ৩০ দশমিক ২ শতাংশ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেয়ার কথাও জানিয়েছেন।

‎জরিপে ভোটাররা ধর্মের চেয়ে দুর্নীতিবিরোধী অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও তথ্য উঠে এসেছে। যার মধ্যে ৬৭ দশমিক ৩ শতাংশ দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতিকে এবং ৩৫ দশমিক ৯ শতাংশ ধর্মীয় ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন।

মন্তব্য (০)





image

ঢাকা ১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ ঢাকা ১৪, ১৬ ও ১৮ আসনের মধ্যে ১৮ শতাংশ ভোট কেন্দ্...

image

‎বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশ কাউকে টার্গেট করে মার...

নিউজ ডেস্কঃ শুক্রবার পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে পু...

image

নির্বাচন উপলক্ষ্যে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লা...

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে র...

image

‎দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ‎

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দ...

image

শৈত্যপ্রবাহ-শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া ...

নিউজ ডেস্কঃ সারাদেশে আগামী কয়েকদিন আবহাওয়া প্রধানত শুষ...

  • company_logo