• জাতীয়

ছাগলকাণ্ডে মতিউরের আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ ছাগলকাণ্ডে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের নামে থাকা আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা যায়। আদালতটির বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত নেন। এর আগে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন আদালতে সম্পত্তি জব্দের আবেদন করেন।

‎আদালতের আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মসুরি গ্রামের মৌজায় অবস্থিত আনন্দ হাউজিং সোসাইটির একটি আবাসিক প্রকল্পে মতিউর রহমানের নামে থাকা মোট চারটি প্লট জব্দ করা হয়েছে। এসব প্লটের মোট আয়তন ২৪ কাঠা এবং আদালত সূত্রে জানা গেছে, এর বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৯৬৯ টাকা।

‎দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মতিউর রহমানের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ তদন্তকালে এসব সম্পদের অস্তিত্ব পাওয়া যায়। একই সঙ্গে বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে, তিনি ও তার পরিবারের সদস্যরা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সম্পদ স্থানান্তর ঠেকাতে জব্দ ও অবরুদ্ধ করার আদেশ প্রয়োজন হয়ে পড়ে।

‎এর আগে আদালত তিন ধাপে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং ৩৩ একর জমি জব্দের আদেশ দেন। পাশাপাশি মতিউর রহমান, তার দুই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করেছে দুদক।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo