• প্রশাসন

বরুড়ায় সেনাবাহিনীর বিশেষ টহল, নিরাপত্তা জোরদার

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  রবিবার (০২ ফেব্রুয়ারি)  বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার বরুড়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বৃহৎ যৌথ টহল ও শক্তি প্রদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।

উক্ত যৌথ টহলে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অংশগ্রহণ করেন। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের মধ্যে আস্থা সৃষ্টি এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করাই ছিল এই টহলের মূল উদ্দেশ্য।

টহল কার্যক্রম চলাকালে অধিনায়ক, ২৩ বীর ঘটনাস্থলে উপস্থিত থেকে যৌথ টহলে অংশ নেন। এ সময় তিনি নির্বাচনী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা, প্রটোকল ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

কমান্ডিং অফিসার তাঁর বক্তব্যে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।” তিনি সকল ভোটারকে নির্ভয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি আরও জানান, সেনাবাহিনী সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo