• লিড নিউজ
  • জাতীয়

দেশে ফেব্রুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি ফেব্রুয়ারি মাসেই শীত বিদায় নিচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বিদায় নেওয়ার আগে মাসের শুরুতে একটি মৃদু শৈতপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাসের শেষ দিকে এক বা দুই দিন বজ্রবৃষ্টি বা শীলাসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

‎আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, “আবহাওয়াবিদ্যার ভাষায় ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই তিন মাস শীতকাল। ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই প্রি-মুনসুন শুরু হয়। “ফেব্রুয়ারিতে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি থাকতে পারে।”

‎এক মাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরণের কুয়াশা থাকতে পারে।

‎তরিফুল নেওয়াজ বলেন, “শৈতপ্রবাহের সময় কোনো কোনো জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির পর মাসের শেষ দিকে প্রি-মুনসুন ও পোস্ট মুনসুনে বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যায়। সে হিসাবে ফেব্রুয়ারির শেষ দিকে ১-২ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।”

‎এক মাস মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo