• বিনোদন

ক্যারিয়ারের শুরুতে যেভাবে হেনস্তার শিকার হন ঐশ্বরিয়া

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ ঐশ্বরিয়া রাজেশ। বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। কিন্তু তার এই যাত্রাটা মোটেই সহজ ছিল না। সম্প্রতি এ নিয়ে অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন। ক্যারিয়ারের শুরুতে তাকে হেনস্তা ও অপমানিত হতে হয়েছিল বলে সম্প্রতি নিখিল বিজেন্দ্রর পডকাস্টে জানান তিনি। 

ঐশ্বরিয়া বলেন, ক্যারিয়ারের একদম শুরুর দিকে একটি ফটোশুটের জন্য ডাক পেয়েছিলেন। তখন বেশ কম বয়সি তিনি। তাই নিরাপত্তার খাতিরে নিজের বড় ভাইকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন। কিন্তু স্টুডিওতে পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ফটোগ্রাফার কৌশলে তার বড় ভাইকে বাইরে অপেক্ষা করতে বলেন। 

অভিনেত্রী বলেন, ‘ফটোগ্রাফার আমাকে ভেতরে নিয়ে গিয়ে ছোট কাপড় পরতে বলেন এবং আমার উদ্দেশ্যে বাজ কথা বলেন। সেই মুহূর্তে আমি এতটাই অপ্রস্তুত ছিলাম যে, তার প্রস্তাবে প্রায় রাজিই হয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই সময়ে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বাধা দেয়।’ 

সেই পরিস্থিতি থেকে তিনি কিভাবে রেহাই পান তা নিয়ে অভিনেত্রী জানান, ভাইয়ের অনুমতি নেওয়ার অজুহাতে কোনো রকমে আমি সেখান থেকে পাশ কাটাতে সক্ষম হই। এমনকি সেই ঘটনার কথা আজও তার ভাইকে বলেননি বলেও জানান তিনি। 

এর বাইরে একটি সিনেমার শুটিংয়ে মাত্র কয়েক মিনিট দেরি করে পৌঁছানোর কারণে একবার এক পরিচালক তাকে সবার সামনে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে অপমান করেন বলে উল্লেখ করেন ঐশ্বরিয়া। সেখানে জুনিয়র শিল্পীদের সামনেই তাকে অপমান করা হয়েছিল যা তাকে মানসিকভাবে আঘাত করেছিল। 

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo