• আন্তর্জাতিক

‎ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫ হাজার ‘এইচ-২বি’ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। 

‎যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে জানানো হয়েছে এ তথ্য। খবর জিও নিউজের।

‎নোটিশে বলা হয়েছে, দেশীয় শ্রমিক সংকটের কারণে যেসব নিয়োগকর্তা গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন, তাদের সহায়তার লক্ষ্যেই এই অতিরিক্ত ভিসা দেওয়া হবে। 

‎এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর বিভিন্ন শিল্পখাতে দেওয়া ৬৬ হাজার মৌসুমি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হচ্ছে। নির্মাণ, হোটেল–রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং ও সি–ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো এতে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

‎২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং একইসঙ্গে বৈধ অভিবাসনের বিভিন্ন পথেও কড়াকড়ি আরোপ করেন। তবে, শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায় আগের মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এইচ–২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।

‎মৌসুমি ব্যবসার মালিকরা দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে নির্মাণ ও আতিথেয়তা খাতে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে।

‎অন্যদিকে, অভিবাসী কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলছে, এসব ভিসা মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে। ফেডারেল রেজিস্টার জানায়, অতিরিক্ত এইচ–২বি ভিসা কার্যকর করার অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

নিউজ ডেস্ক : বৈশ্বিক শেয়ারবাজারে পতন এবং যুক্তরাষ্ট্র-ইরান ...

image

জাপানে সচল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

নিউজ ডেস্ক : দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর জাপানে বিশ্বের বৃহত্...

image

‎মস্কোতে গুলিবিদ্ধ রুশ জেনারেল, হত্যাচেষ্টার মামলা

নিউজ ডেস্কঃ রাশিয়ার সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ জেনার...

image

রাশিয়ার সাথে চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত...

নিউজ ডেস্কঃ রাশিয়ার সাথে প্রায় চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কবে, জানাল ইরান

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে...

  • company_logo