• লিড নিউজ
  • জাতীয়

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ গণতন্ত্রের ভিত রচনা করবে: আলী রীয়াজ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ গণতন্ত্রের ভিত রচনা করবে, যে গণতন্ত্রের জন্য রচিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান।

‎তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে সচেতন সমাজ গড়ে তুলি এবং একটি সুন্দর, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাই।’

‎‘আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণরাই নিয়ামক শক্তি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‎তিনি উল্লেখ করেন, এ দেশ তরুণদের দেশ। জনসংখ্যার বিশাল একটি অংশ তরুণ। এ তরুণ শক্তিই রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। গণভোট হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন-সব ক্ষেত্রেই তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে।

‎আলী রীয়াজ বলেন, তরুণ সমাজ সাধারণত শিক্ষিত, প্রযুক্তি-সচেতন এবং পরিবর্তনমুখী। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন নাগরিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত মতামত গড়ে তুলতে পারে এবং অন্যদের প্রভাবিত করতে সক্ষম। তাই আসন্ন নির্বাচন ও গণভোটে তরুণদের চিন্তা-চেতনা ও সিদ্ধান্তই হয়ে উঠবে নিয়ামক শক্তি।

‎‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় এ প্রতিযোগিতায় তেজগাঁও কলেজ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-কে পরাজিত করে।

মন্তব্য (০)





image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

image

‎বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপ...

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

image

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র...

image

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্কঃ বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ...

image

‎রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের র...

  • company_logo