ফাইল ছবি
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেয়া হয়েছে। পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার।
নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে জানিয়ে তিনি আরও বলেন, প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।
বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে সেজন্য অন্তর্বর্তী পে-কমিশন গঠন করেছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। তিনি আরও বলেন, হ্যাঁ ভোটের জন্য কিছু বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।
তিনি বলেন, সামরিক সরঞ্জাম কেনে বাংলাদেশ। তবে এখন বাংলাদেশেই সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে। সেজন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেয়া হয়েছে।
জ্বালানি উপদেষ্টা জানান, সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া র্যাবের জন্য ১০০টি জিপ কেনা হবে। ৪০ হাজার টন ইউরিয়া সারও কেনার অনুমতি দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক : বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যাল...
নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে ক...
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসার প্রস্তাবে ...
নিউজ ডেস্ক : একাধিক খাদ্য ভর্তুকি একত্রিত করা এবং বিদ্যমান ন...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ-গ্যাস নিয়ে শীত মৌসুমে কিছুটা স্বস্তিতে ...

মন্তব্য (০)