• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনকে ঘিরে অবৈধ মোবাইল ব্যাংকিং নজরদারি করা হচ্ছে: ইসি সানাউল্লাহ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবৈধ মোবাইল ব্যাংকিং নজরদারি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

‎আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

‎ইসি সানাউল্লাহ বলেন, ‘ইলেক্টোরাল কমিটিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সন্তোষজনক রয়েছে। সাধারণ ভোট, গণভোট নিয়ে আমাদের কিছু নির্দেশনা দেয়া হয়েছে। মোবাইল ফাইন্যান্সিং যেন অপব্যবহার না হয়, তা নজরদারি করা হচ্ছে।’

‎তিনি বলেন, ‘সুষ্ঠু গণতান্ত্রিক অনুশীলন নিশ্চিত করা গেলে অতীতে অনেক দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি হতো না। নির্বাচন কমিশন সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না।’

‎এছাড়া সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা একতরফা নির্দেশনা দেয়া হবে না বলেও জানান তিনি।

‎সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। এ সভায় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানম...

নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...

image

বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

image

‎বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপ...

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

  • company_logo