• লিড নিউজ
  • জাতীয়

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ঢাকা। অন্যদিকে, দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের কলকাতা।

‎রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

‎বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা ঢাকার স্কোর ২৯৭ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে কলকাতা। শহরটির দূষণ স্কোর ২০৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

‎এদিকে, বুধবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছিল মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। সেখানে বাতাসের একিউআই স্কোর ২৮৬। তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৮০), আগাখান একাডেমী (২৬৪), ঢাকার কল্যাণপুর (২৫৯), সাভারের হেমায়েতপুর (২৫৭), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৫০), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৪৩), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩৬), গুলশান ২ এর রব ভবন এলাকা (২২৯), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২০৫)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

‎আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

‎৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য (০)





image

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানম...

নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...

image

বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

image

‎বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপ...

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

  • company_logo