• লিড নিউজ
  • খেলাধুলা

‎বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি ‎

  • Lead News
  • খেলাধুলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে আইসিসি। সেই সিদ্ধান্ত নিতে দুবাইতে পৌঁছেছেন আইসিসি প্রধান জয় শাহ।

‎মূলত, দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে এখনও নিষ্পত্তি হয়নি বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুত। বাংলাদেশ আদতে বিশ্বকাপ খেলতে চায়। তবে সেটি ভারতের ভেন্যুতে নয়,  ম্যাচগুলো হতে হবে শ্রীলঙ্কায়।

‎আইসিসির সভায় বাংলাদেশের এই দাবি খারিজ হবার পর, আবারও আইসিসির কাছে ই-মেইল করেছে বিসিবি। যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্ঠদের নিরাপত্তা ঝুকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজোল্যুশন কমিটি বা 'স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি' গঠনের অনুরোধ করা হয়েছে।তবে বাংলাদেশের সেই দাবি না নামার সম্ভাবনাই নাকি বেশি বলছে ভারতীয় সেই গণমাধ্যাম।

‎দেশটির সংবাদ সংস্থা এএনআই বলছে শনিবারই বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। শুধু তাই নয় বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও নাকি ভাবছে ক্রিকেটের নিয়ন্ত সংস্থাটি।

‎এএনআই বলছে বাংলাদেশ ইস্যুতে সিদ্ধান্ত নিতে এখন আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে রয়েছেন। সংস্থাটির সদর দফতরে এই সংকট সমাধানের জন্য একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে শনিবার। সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশ ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকলে এই সভা শেষে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

‎সেই সাথে বিসিবি'র বার্ষিক আয়ের একটি বড় অংশ প্রায় ২৮ মিলিয়ন ডলার বা ২৪০ কোটি টাকা কেটে নেয়ার ঘোষণাও আসতে পারে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo