• আন্তর্জাতিক

রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদের বাইরে থাকা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির ইসলামিক বিষয়ক কল ও গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল্লতিফ আল-শেখ জানিয়েছেন, শুধু আজান ও ইকামতে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার করা যাবে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত রমজান মাসে মসজিদ প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা প্রকাশের পর এসেছে এই নিষেধাজ্ঞা।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে আযানের সময়গুলোর ওপর। সেখানে জোর দেওয়া হয়েছে এশার নামাজের আযানের সময়সূচি ও নামাজের আগের সময় মেনে চলার। মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলকে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও নির্দেশ দিয়েছে, ইফতার আয়োজন যেন শুধুমাত্র মসজিদের নির্ধারিত পাশেই হয়। মসজিদের প্রয়োজন অনুযায়ী পানির দান সতর্কভাবে পরিচালনা করার কথাও বলা হয়েছে। 

দেশটির ইসলামিক মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, এসব ব্যবস্থা মুসল্লিদের জন্য শান্তিপূর্ণ ও সুসংগঠিত প্রার্থনার পরিবেশ নিশ্চিত করার জন্য করা। একই সঙ্গে রমজান মাসে আশেপাশের সম্প্রদায়ের প্রতি সম্মান বজায় রাখার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo