• লিড নিউজ
  • খেলাধুলা

বিপিএল ফাইনালে তানজিদের ব্যাটিং ঝড়

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। 

ইনিংস ওপেন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা উপহার দিয়েছেনে দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে ১০.২ ভলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন তারা।

৩০ বলে দুই চার আর এক ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। দলকে শুরু থেকেই এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম।

২৯ বলে ৬টি ছক্কার সাহায্যে গড়েছেন ফিফটি। টি-টোয়েন্টিতে এটা তার ২১তম ফিফটি। চলতি বিপিএলে এটা তার তৃতীয় ফিফটি। এর আগে ঢাকার বিপক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন তানজিদ।

চট্টগ্রাম এ নিয়ে তৃতীয় এবং টানা দ্বিতীয়বার ফাইনাল খেলছে। গত আসরে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে যায় তারা।

এর আগে ২০১৩ সালের ফাইনালে ঢাকার বিপক্ষে হেরে যায় চট্টগ্রাম। তৃতীয়বার ফাইনালে উঠে আজ প্রথম শিরোপার স্বাদ পেতে চায় শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে রাজশাহী বিপিএলের সপ্তম আসরে খুলনাকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল। আজ ১২তম আসরে বিপিএলের দ্বিতীয় শিরোপা জিততে চায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo