• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। সার্বক্ষণিক সেবা দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর বিশেষ টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ এর সঙ্গে সংযুক্ত থাকবে।

‎এ টিম নির্বাচনসংক্রান্ত অভিযোগ/তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সরাসরি এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

‎মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ এর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী এ সেলের দৈনিন্দন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন।

‎এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান এনডিসি সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। 

‎সমন্বয় সেলের তিনটি শিফট রয়েছে৷ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত (প্রথম শিফট), দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত (দ্বিতীয় শিফট) এবং রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত (তৃতীয় শিফট)। 

‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের কক্ষ নং-২২৬, তৃতীয় তলায় ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। এ সেলে জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০০৬৪২২৬ (whats app) ও ০১৫৫০০৬৪২২৭ সংযোগ দেওয়া হয়েছে।

‎আইনশৃঙ্খলা সমন্বয় সেলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

‎নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যেকোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo