• লিড নিউজ
  • জাতীয়

জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশকে বদলে দেবে: আদিলুর রহমান খান ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোট বাংলাদেশের দিক নির্দেশনা তৈরি করে দেবে। কেমন বাংলাদেশ চাই আমরা। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এই  গণভোট। গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে, তা বাংলাদেশকে বদলে দেবে।

‎বুধবার লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, দেশে যেন আর আয়নাঘর তৈরি না হয়, গুম-খুন না হয়, এজন্য এই গণভোট। নতুন বাংলাদেশের পক্ষে, জুলাই সনদের পক্ষে, গণমানুষের মুক্তির পক্ষে সবার অঙ্গীকার রক্ষায় তিনি ১২ তারিখের গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট দেবার আহ্বান জানান।

‎তিনি বলেন, বাংলাদেশ ১৫ বছর আগ্রাসনের অধীন ছিল। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না। ওই সময় চিন্তারও স্বাধীনতা ছিল না। বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না। আমরা সেই কারণে জুলাই সনদের পক্ষে গণমানুষের সমর্থন চাচ্ছি। যাতে বাংলাদেশ বদলে যায়।

‎উপদেষ্টা বলেন, ১৪ শত তরুণ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আবার মুক্ত হয়েছিল সেই বাংলাদেশে অভ্যুত্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে জুলাইকে, জুলাইয়ের চিন্তাকে, প্রতিষ্ঠিত করার জন্য যে সনদ তৈরি করেছে সেই সনদের ব্যাপারে বাংলাদেশের জনগণের সম্মতির জন্য এই গণভোট।

‎লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার ও শ্রীনগর সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo