• খেলাধুলা

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার খবরটি ভুয়া

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। আইসিসির সঙ্গে বিসিবির এ নিয়ে দরকষাকষিও চলছে। তবে এরমাঝে পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তবে খবরটিকে ভুয়া বলছে গালফ নিউজ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান কোনোভাবেই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেবে না। রিভস্পোর্টস নামের একটি চ্যানেলের বরাতে গালফ নিউজ জানিয়েছে, বয়কটের বিয়ষটি স্রেফ লোকের বানানো।

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের ব্যাপারে পিসিবির ওই সূত্র জানিয়েছে, ‘না, এটি পিসিবির অবস্থান নয়। মানুষ এসব তথ্য ছড়ায় কেবল বিষয়টি উত্তপ্ত করার জন্য।’ সূত্রটি আরও জানান, পাকিস্তানের কোনো ভিত্তি নেই টুর্নামেন্ট থেকে সরে আসার। কারণ পিসিবি ইতোমধ্যে ম্যাচগুলো শ্রীলংকায় খেলছে। 

তবে পাকিস্তান বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। দেশটির বোর্ড মনে করে, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যথাযথ ও যৌক্তিক। তবে তারা বিশ্বকাপ বয়কট করবে, এমন সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি বা বোর্ডের কোনো কর্মকর্তা সরাসরি বলেনওনি।

তবে সোমবার পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার জানিয়েছিল, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি আপাতত স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্র জানায়, খুব শিগগিরই দল পরিচালনা বিভাগকে পরবর্তী করণীয় জানাবে।

রোববারও খবর আসে, বাংলাদেশের সমস্যা সন্তোষজনকভাবে সমাধান না হলে পাকিস্তান বিশ্বকাপে খেলার বিষয়টি পর্যালোচনা করবে। বোর্ডের ভেতরের একাধিক ব্যক্তি বলেছেন, আয়োজন বা অংশগ্রহণ নিয়ে কোনো দেশকে চাপ দেওয়া বা হুমকি দেওয়া উচিত নয়। এর আগে ১১ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী। 

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারির মধ্যে। ঢাকায় আইসিসি ও বিসিবির সাম্প্রতিক বৈঠকের পর এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে হওয়া দ্বিতীয় বৈঠকে বিসিবি জানায়, তারা বিশ্বকাপে খেলতে চায়। তবে ভারত ছাড়া অন্য কোথাও ম্যাচ খেলতে আগ্রহী। শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়।

আইসিসি জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি পরিবর্তন হবে না। বাংলাদেশ আছে গ্রুপ সিতে। তাদের প্রথম ম্যাচ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের দুটি ম্যাচও একই ভেন্যুতে। শেষ গ্রুপ ম্যাচ হবে মুম্বাইয়ে। তবে বাংলাদেশ সাম্প্রতিক ইস্যু ও ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির কারণে সেখানে ভ্রমণ করতে চায় না।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo