• খেলাধুলা

‎শোকজের জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ‎

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম অবশেষে শোকজ নোটিশের জবাব দিয়েছেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পরে তিনি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে লিখিত জবাব জমা দেন বলে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।

‎ক্রিকেটারদের নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে গত ১৫ জানুয়ারি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও ওই সময়ের মধ্যে তিনি কোনো সাড়া দেননি। ফলে বৃহস্পতিবার সারাদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। পরে রাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, নোটিশ দেওয়ার পরও নাজমুলের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

‎এর আগে কয়েকদিন আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। ওই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হলেও তখন তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। পরবর্তীতে ক্রিকেটারদের পারিশ্রমিক ও সাফল্য নিয়ে আরও কিছু মন্তব্য করলে নতুন করে বিতর্ক তৈরি হয়।

‎নাজমুলের মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন। এর প্রভাব পড়ে বিপিএলে একটি ম্যাচ মাঠে গড়ায়নি। ১৫ জানুয়ারি ম্যাচ শুরুর আগে নাজমুলের পদত্যাগের আহ্বান জানানো হলেও তিনি সরে দাঁড়াননি। পরিস্থিতি সামাল দিতে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়। এই সিদ্ধান্তের পর ক্রিকেটাররা মাঠে ফেরেন।

‎এদিকে, সময়সীমা পেরিয়ে যাওয়ার একদিন পর নাজমুল ইসলাম শোকজ নোটিশের জবাব দিলেও ওই চিঠিতে তিনি কী ব্যাখ্যা দিয়েছেন, তা এখনও প্রকাশ করা হয়নি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪ ঘণ্টা আগে বড় দুঃসংবাদ পেল ভারত

স্পোর্টস ডেস্ক : ভারতের পেসার হর্ষিত রানা টি-টোয়েন্টি বিশ্বক...

image

আইসিসি কি ভারতকে বিশ্বকাপ থেকে বাদ দেবে, প্রশ্ন কিংবদন্তির

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ, পাকিস...

image

পাকিস্তানে সুযোগ পেয়ে মোস্তাফিজের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজুর র...

image

‎ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট; পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘...

নিউজ ডেস্কঃ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দ...

image

বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ...

  • company_logo