• লিড নিউজ
  • খেলাধুলা

বিশ্বকাপের আগে ঘরের মাঠেই সিরিজ হারল ভারত

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ ভারত। 

ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে ভারতীয় ক্রিকেট দল।

রোববার ছিল সিরিজের ‘অঘোষিত ফাইনাল’ ম্যাচ। সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড। 

টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে একাই দলকে জয়ের দুয়ারে নিয়ে যান বিরাট কোহলি। সাবেক এই অধিনায়ক ক্যারিয়ারের ৮৫তম সেঞ্চুরি হাঁকান। 

নবম ব্যাটসম্যান হিসেবে কোহলি যখন ফেরেন তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৬ বলে ৪৬ রান। কোহলির পর সেই ওভারেই রান আউট হন কুলদীপ যাদব। তার উইকেট হারানোর মধ্য দিয়ে ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয় ভারত।

৪১ রানে জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় কিউইরা।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo