• খেলাধুলা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ নারীদের শুভ সূচনা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের নারীরা। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভার খেলে ৯ উইকেটে ১৩৭ রান পর্যন্ত করতে পারে যুক্তরাষ্ট্র।

‎প্রথমে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ২৬ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দিলারা আউট হওয়ার পর শারমিন আক্তার ক্রিজে নেমে খেলেন সর্বোচ্চ ইনিংস।

‎৩৯ বলে ৮ চার ও এক ছক্কার মারে করেন ৬৩ রান। শেষ দিকে সোবহানা মোস্তারির ২৯ বলে ৩২ এবং স্বর্ণা আক্তারের ১২ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসে ভর করে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে ৩ উইকেট নেন মাহি মাধবন।

‎এই লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার। দিশা ও চেতনা মিলে গড়েন ৪২ রানের জুটি। তবে ওপেনিং জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পরে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন আপ।

‎চেতনা পাগিদ্যালা ৩৬ রান করে আউট হওয়ার পর মাঝে দলকে টানেন রিতু সিং। ১৩ বলে ঝড়ো ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। তবে তা যথেষ্ট ছিল না। নাহিদা আক্তার ও রিতু মনির বোলিং তোপে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। নাহিদা ২৪ রানে নেন ৪ উইকেট, আর রিতু মনি নেন ৩ উইকেট। ৩৪ রানে ২ উইকেট পান রাবেয়া খান।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo