ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতিকে ব্যবহার করে এক ব্যক্তির পছন্দমতো নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।
শনিবার (১৭ জানুয়ারি) গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, নির্বাচন কর্মকর্তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল। এবার গণভোটের মাধ্যমে এর নিরসন হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনি ও নৈতিকভাবে বাধা নেই।
এর আগে, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত হবে গণভোটের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে হ্যাঁ ভোটের বিপক্ষে ষড়যন্ত্র বিদ্যমান।
নিউজ ডেস্ক : বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যাল...
নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে ক...
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসার প্রস্তাবে ...
নিউজ ডেস্ক : একাধিক খাদ্য ভর্তুকি একত্রিত করা এবং বিদ্যমান ন...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ-গ্যাস নিয়ে শীত মৌসুমে কিছুটা স্বস্তিতে ...

মন্তব্য (০)