• লিড নিউজ
  • জাতীয়

তাপমাত্রা বাড়ার আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আজ মাঘের ২ তারিখ। পৌষ মাসে দেশের প্রায় ৪৮টি জেলা শৈত্যপ্রবাহের কবলে ছিল। মাঘে তিন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। প্রবাদ আছে ‘মাঘের শীত বাঘের গায়’। আজ শুক্রবার প্রবাদটির ঠিক উলটো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমলেও হাড়কাঁপানো শীত পড়বে কিনা, সে ব্যাপারে পূর্বাভাসে কিছু উল্লেখ করা হয়নি।

আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোনো কোনো এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১৮ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ জানুয়ারি শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ওই দিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১০ দশমিক ৪, রংপুরে ১১ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ দশমিক ২, ময়মনসিংহে ১৫, সিলেটে ১৩ দশমিক ৫, খুলনায় ১৩ এবং বরিশালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

মন্তব্য (০)





image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

image

যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা বিমানের ফ্লাইট

নিউজ ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমান...

image

অব্যবহৃত জলাশয় কাজে লাগিয়ে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ ন...

নিউজ ডেস্ক : দেশের পরিত্যক্ত ও অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে ...

image

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম

নিউজ ডেস্ক : সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদত্যাগ করেছেন। রোববার (১৬ আগস্ট) তিনি ব্যক্ত...

  • company_logo