• লিড নিউজ
  • জাতীয়

‎রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের জনব্যয়কে যুক্তিসংগত ও জবাবদিহিমূলক করতে হলে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত একটি কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

‎রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ২৫তম আইসিএমএবি কনভোকেশন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‎বাংলাদেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান হলো- দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

‎উপদেষ্টা বলেন, অডিট প্রতিবেদনের মূল উদ্দেশ্য হলো হিসাব ব্যবস্থাপনা ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সুপারিশ প্রদান করা। এসব সুপারিশের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং দুর্নীতির সুযোগ কমানো।

‎এসময় তিনি আরো বলেন, সংস্কার কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও সরকারি প্রশাসন খাত অডিট প্রতিবেদন জনসমক্ষে প্রকাশে অনিচ্ছুক এবং তথ্য অধিকার আইনের সংস্কারে বাধ্যতামূলক প্রকাশের বিধান অন্তর্ভুক্ত করতে আগ্রহ দেখাচ্ছে না। প্রকাশের এই ঘাটতি সরকারি খাতে একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে উপদেষ্টা মন্তব্য করেন।

‎অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর প্রেসিডেন্ট জ্যাঁ বুকুয়া গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তার তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক বক্তৃতা দেন। আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

‎অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-এর সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ।

‎কনভোকেশন-২০২৬-এর আহ্বায়ক মোহাম্মদ সালিম অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং আইসিএমএবির সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন করেন।

‎এছাড়া উপদেষ্টা সফল উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করেন। কনভোকেশন অনুষ্ঠানে ইনস্টিটিউটের প্রায় ৩ শ’ ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য সনদ গ্রহণ করেন।

‎অনুষ্ঠানে আইসিএমএবির সাবেক সভাপতি, কাউন্সিল সদস্য, বিপুলসংখ্যক অ্যাসোসিয়েট ও ফেলো সদস্য এবং সরকারি ও কর্পোরেট খাতের অতিথিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

image

যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা বিমানের ফ্লাইট

নিউজ ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমান...

image

অব্যবহৃত জলাশয় কাজে লাগিয়ে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ ন...

নিউজ ডেস্ক : দেশের পরিত্যক্ত ও অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে ...

image

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম

নিউজ ডেস্ক : সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদত্যাগ করেছেন। রোববার (১৬ আগস্ট) তিনি ব্যক্ত...

  • company_logo