• লিড নিউজ
  • জাতীয়

‎গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ: আইন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকারের গণভোটের পক্ষে প্রচারণা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, বরং এটি সংস্কার ও জনকল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের অংশ। সরকার সব দলের স্বচ্ছ ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

‎বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা গণভোটের মাধ্যমে যে সংস্কারগুলো বাস্তবায়ন করতে চাইছি, সেটিই আমাদের মূল লক্ষ্য। এটি জনগণের স্বার্থ এবং রাষ্ট্রের কল্যাণে করা হচ্ছে। আমরা কোনো ভাণভনিতা করছি না। আমাদের লক্ষ্য সব দলের জন্য সমান— সকলেই যেন সংস্কারের পক্ষে থাকে।’

‎আইন উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে আগে অনুষ্ঠিত সব গণভোটে সরকার সবসময় একটি পক্ষ নিয়েছে। কিন্তু গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না।’

‎আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনটি মূল কাজের ওপর গুরুত্ব দিয়েছি—সংস্কার, বিচার ও নির্বাচন। আমরা সর্বদা সংস্কারের পক্ষে এডভোকেসি করে আসছি। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন এবং জুলাই চাটার প্রণয়ন— সবই সরকারের উদ্যোগের মাধ্যমে হয়েছে।’

‎আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলের মধ্যে পদ্ধতিগত পার্থক্য থাকলেও মূল লক্ষ্য সংস্কার— সবার ক্ষেত্রে একই। তিনি আরও বলেন, ‘গত দুই-তিন দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘না’ প্রচারণা বেড়ে গেছে, কিন্তু যে কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখার কোনো অধিকার সরকারের নেই। এটি মানুষের বিবেকের বিষয়।’

‎আইন উপদেষ্টা জানান, ‘গণভোটে সরকারের উদ্যোগগুলো সংবিধান ও আইনগতভাবে সুরক্ষিত। আর্টিকেল ৪৬-এ সংবিধানগত সুরক্ষা থাকায় কেউ দুষ্ট উদ্দেশ্য নিয়ে আইনগত চ্যালেঞ্জ করতে পারবে না।’

‎তিনি নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়েও জোর দেন। ‘আমরা চাই গণভোট যেন অবাধ, নিরপেক্ষ এবং জনগণের আস্থা অর্জনকারী হয়। কোনো বিতর্ক তৈরি হলে তা স্বাভাবিকভাবে নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে সমাধান হবে।’

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo