• জাতীয়

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নির্বাচন নিয়ে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা। 

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে প্রশ্নের উত্তর খুব পরিষ্কার; দলটির নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবেই সুযোগ নেই। তবে, তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে।

নির্বাচন নিয়ে জনমনে এখনও সংশয় আছে— এ বিষয়টি নিয়ে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন হবে এবং তা ১২ ফেব্রুয়ারিই হবে। তবে, এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না।

নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে রিজওয়ানা হাসান বলেন, যারা পরিবর্তন এবং সংস্কার চান, তাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রায় দিতে হবে। এটি নিয়ে সরকারের প্রচারণায় নিরপেক্ষতা হারাবে না। যে সরকার আইন পাস করতে পারে, সে সরকার অবশ্যই এই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে না।

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo