ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ২৬ রানে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি।
নেপালের কীর্তিপুরের টিইউ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে অপরাজিত ঝড়ো ফিফটি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খাতুন।
বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে সোবহানা মোস্তারি এবং নিগার সুলতানার দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান করে বাংলাদেশ। সোবহানা ৫৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৯ রান করে রান আউট হন।
অধিনায়ক নিগার সুলতানা অপরাজিত থাকেন ৫১ বলে ৭৫ রান করে। তার ইনিংসটি ছিল ৯টি চার এবং ১টি ছক্কায় সাজানো।
টার্গেট তাড়া করতে নেমে দারল্যান্ডস ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান স্টেরি কালিস।
৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রাবেয়া খাতুন। রিতু মনি নেন ৩ ওভারে ১৭ রানে শিকার করেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।
নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...
স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...
স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...
স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

মন্তব্য (০)