• লিড নিউজ
  • খেলাধুলা

বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই ইস্যুতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবির সঙ্গে বৈঠক করে। সেখানে সূচির বিষয়টি সামনে টেনে বিসিবির অবস্থান পরিবর্তনের অনুরোধ করে আইসিসি। 

ভিডিও কনফারেন্সর বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি। টাইগারদের ক্রিকেট বোর্ড বৈঠকেও আইসিসিকে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভারতের বদলে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।

আইসিসির সঙ্গে হওয়া ওই বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আলোচনায় আইসিসির পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে, তাই বিসিবিকে যেন তাদের অবস্থান পুনর্বিবেচনার করে। তবে বিসিবি জানিয়েছে, তাদের অবস্থানে পরিবর্তন আসবে না। কারণ হিসেবে বিসিবি নিরাপত্তার ব্যাপারটি আবারও সামনে এনেছে।

বিসিবি বলেছে, আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে। উভয় পক্ষই যোগাযোগ অব্যাহত রাখতে একমত হয়েছে। বিসিবি তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আইসিসিকে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo