ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের একচেটিয়া বাজারের বাইরে সরবরাহ বাড়াতে সরকার জিটুজি প্রক্রিয়ায় এলপিজি আমদানির চিন্তা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১২ জানুয়ারি) বিকালে এলপিজি সিলিন্ডার নিয়ে অব্যবস্থাপনা, বাড়তি দাম এবং সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, বর্তমানে এলপিজি ব্যবসার প্রায় ৯৮ শতাংশ বেসরকারি খাতে এবং মাত্র দুই শতাংশ সরকারি খাতে রয়েছে। যে অংশটি সরকারের হাতে নেই, সেটি পুরোপুরি বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সরকার এলপিজি খাতে আরও বড় ভূমিকা রাখার কথা ভাবছে, যাতে বাজারে ভারসাম্য বজায় রাখা যায়।
তিনি বলেন, বর্তমানে কিছু অতিরিক্ত এলপিজি আমদানি করা প্রয়োজন। এক–দুদিন আগেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং অতিরিক্ত এলপিজি দেশে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে।
এলপিজি আমদানি কম হওয়ায় সংকট তৈরি হয়েছে কিনা— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, মনে হয় না। কারণ এলপিজি অপারেটরদের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসের তুলনায় চলতি মাসে এলপিজি আমদানির জন্য বেশি এলসি খোলা হয়েছে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...
নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...
নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

মন্তব্য (০)