• লিড নিউজ
  • জাতীয়

‎৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগষ্টের আগে আমরা ফিরে যেতে চাই না, আগষ্টের পূর্বে ফিরে যাওয়ার কোনো কারণ নেই। আজ (শনিবার, ১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎বেলা সোয়া ১১টায় বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরই তারেক রহমান বিভিন্ন সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

‎অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল
‎নিজের বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা যেন মতবিভেদ পর্যায়ে না যায়। নতুন প্রজন্ম আশা দেখতে চাচ্ছে, আমরা জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারবো।’

‎তারেক রহমান বলেন, ‘দেশে না থাকলেও বেগম খালেদা জিয়া ও সাংবাদিকদের সাথে ঘটা ঘটনা আমরা জানি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একত্রে কাজ করলে জাতিকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে। যে করেই হোক জবাবদিহিতা বজায় রাখতে হবে, গণতন্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।’

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo