• লিড নিউজ
  • জাতীয়

‎অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার— এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (শনিবার, ১০ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ কথা বলেন।

‎আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে। কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়েনি? এ সরকার এসে ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এটা আমাদের কোনো অর্জন না?’

‎তিনি বলেন, ‘জনভোগান্তি কমাতে সরকার এ পর্যন্ত বিশ হাজার হয়রানিমূলক মামলা নিষ্পত্তি করেছে। স্বল্প সময়ের মধ্যেই আইন, বিচার ও শাসন ব্যবস্থায় কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। গেল ষোলো মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর স্বীকার হয়েছি আমি।’

‎এছাড়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা মানবাধিকার আইন বাংলাদেশের বলেও জানান আসিফ নজরুল। এসময় সবাইকে ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি।

‎সংলাপে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতারা, আইনজীবী, গণমাধ্যমকর্মী, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মব সংস্কৃতি থেকে বেরিয়ে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo