ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত রাখছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) ইসি থেকে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পাবনার এ দুটি আসনে নির্বাচন কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। কোন পর্যন্ত? আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত।’
হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়।
এদিকে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন আজ (শুক্রবার, ৯ জানুয়ারি)। সকাল থেকে নির্বাচন কমিশনে প্রার্থীদের পক্ষে-বিপক্ষে আপিল কার্যক্রম শুরু হয়েছে।
নিউজ ডেস্ক : বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যাল...
নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে ক...
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসার প্রস্তাবে ...
নিউজ ডেস্ক : একাধিক খাদ্য ভর্তুকি একত্রিত করা এবং বিদ্যমান ন...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ-গ্যাস নিয়ে শীত মৌসুমে কিছুটা স্বস্তিতে ...

মন্তব্য (০)