• লিড নিউজ
  • জাতীয়

নিরাপত্তার কারণে সমস্যা সৃষ্টি হওয়ায় মিশনে ভিসা সেকশন বন্ধ রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা ‘সীমিত’ করা হয়েছে—এই প্রসঙ্গ আলোচনায় এসেছে গতকাল থেকে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রশ্ন করা হয়। তিনি জানান, নিরাপত্তার কারণে বাংলাদেশের যেসব মিশনে সমস্যা সৃষ্টি হয়েছে, আপাতত সেসব মিশনে ভিসা সেকশন বন্ধ রয়েছে।

‎বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

‎বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে খেলতে যাওয়ার ‘অনিশ্চয়তা’ প্রসঙ্গে মো. তৌহিদ হোসেন বলেন, ‘ভারত ইস্যুতে আসিফ নজরুল মন্ত্রী হিসেবে যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি। আমি এটাকে এভাবে দেখি যে, একজন ক্রিকেটার, সে তো সীমিত সময় ওখানে যাবে, খেলবে— তারপর চলে আসবে। তার নিরাপত্তা যদি দেয়া সম্ভব না হয়, তাহলে আমার যে দল, দলের সমর্থকরা যাবে তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কী করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে?’

‎এসময় বাংলাদেশে নির্বাচনের আগে ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছে না কি বন্ধ করা হয়েছে, এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।

‎উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি যেটা করেছি, আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। এটা নিরাপত্তার কারণে।’

‎পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে তিনি বলেন, ‘এটা আজকেও বলতে পারবো না আসলে। এটা নিয়ে কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে সবাই জানতে পারবে।’

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo