• লিড নিউজ
  • খেলাধুলা

বিশ্বকাপ ইস্যুতে যা বললেন মাশরাফির ভাই

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়ার পরও মোস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার ঘোষণায় ফুঁসে উঠেছে গোটা দেশ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড শুধু বাংলাদেশের একজন ক্রিকেটার তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেনি। ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদেরও হেয় করেছে।

এ কারণেই ফেব্রুয়ারিতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দিয়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, বাংলাদেশে আইপিএলও সম্প্রচার নিষিদ্ধ।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সাবেক সফল ফধিনায়ক মাশরাফি বিন মুর্ততার ভাই মোরসালিন বিন মুর্তজা বলেন, ‘ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই আমরা ৭/৫ ভেবে সিদ্ধান্ত নিয়েছি। ঠিক না ভুল সেটা বিবেচনা করার সময় এখন আর নেই। কিছু কিছু সময় কোন সিদ্ধান্ত যদি ভুল ও হয়ে যায় তারপরও সেটাকে সাপোর্ট করা উচিত।’

শ্রীলংকায় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশ। তবে আসর শুরুর এক মাস আগে সূচিতে পরিবর্তন আনা অনেকটাই কঠিন কাজ। কারণ এর সঙ্গে অনেকগুলো লজিস্টিক দিক জড়িত। ফলে সব নতুন করে ঠিক করতে হবে। তাই বিসিবির সিদ্ধান্ত মানবে কি না আইসিসি তা নিয়ে শঙ্কা থাকছেই।

আইসিসি যে সিদ্ধান্তই নেক, বিসিবি যেন ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে এমনটাই চান মোরসালিন। তিনি বলেন, ‘এখন এমনি সময়। সিদ্ধান্ত যখন নিয়েছেন খেলবো না তো খেলবোই না। সিদ্ধান্ত ঘুরিয়ে নিজেদের হাস্যকর বানানো না হোক।’

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo