• খেলাধুলা

১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

সংবাদ বিজ্ঞপ্তি : ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আজ (০৬ জানুয়ারি ২০২৬ তারিখ) পাঁচ দিনব্যাপী '১ম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬' এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং একইসাথে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এই প্রতিযোগিতায় মিশর, বাহরাইন, কুয়েত, জাপান, হংকং, মালয়েশিয়া, বেলজিয়াম, পাকিস্তান ও বাংলাদেশসহ ৯টি দেশের ২৪ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের সহ-সভাপতি, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, ফেডারেশনের সদস্যবৃন্দ, দেশি-বিদেশী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কোচ ও খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo