ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনও প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক। এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।
দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক সেটি চান না দাবি করে তিনি আরও বলেন, তবে দুই দেশ বসেই বিষয়টির মীমাংসা করতে হবে। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলেই আশা করছি।
এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ সময় জ্বালানী উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, মুস্তাফিজ ইস্যুতে যা হয়েছে তা ক্রিয়ার বিপরীত প্রক্রিয়া৷ আমরা আশা করি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশ...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসংঘ...
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস। এর প্রভাবে দ...

মন্তব্য (০)