• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নিউইয়র্কের আদালতে মাদুরোর শুনানি শুরু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার কিছু পরে ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সশস্ত্র পাহারায় একটি হেলিকপ্টারে তোলা হয়। সেখান থেকে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় এবং দুপুর ১২টায় তাদের প্রাথমিক শুনানি শুরু হয়। 

যুক্তরাষ্ট্রের অভিযোগে বলা হয়েছে, নিকোলাস মাদুরো একটি আন্তর্জাতিক কোকেন পাচার নেটওয়ার্ক তদারকি করতেন। অভিযোগ অনুযায়ী, এই নেটওয়ার্কটি মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া ও জেতাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠী এবং ভেনেজুয়েলার অপরাধী চক্র ‘ট্রেন ডি আরাগুয়া’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত হতো।

তবে ৬৩ বছর বয়সি মাদুরো শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তিগুলো তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ সাজিয়েছে।

বিশ্লেষকদের মতে, ১৯৮৯ সালে পানামায় মার্কিন আগ্রাসনের পর লাতিন আমেরিকায় এটিই সবচেয়ে বড় মার্কিন হস্তক্ষেপ। গত শনিবার মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা হেলিকপ্টারে করে কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোর নিরাপত্তা বলয় ভেঙে তার সেফ রুম থেকে তাকে আটক করে।

এদিকে মাদুরোকে আটক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নজিরবিহীন অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘে আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। 

এদিকে ভেনেজুয়েলায় মাদুরোর স্থলাভিষিক্ত হওয়া অন্তর্বর্তীকালীন নেতা বর্তমান সংকট মোকাবিলায় তুলনামূলকভাবে নমনীয় অবস্থান গ্রহণ করেছেন বলে জানা গেছে।

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo