ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে 'বৈধ প্রতিরক্ষা' হিসেবে অভিহিত করে এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই কট্টর ডানপন্থী নেতা শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, ‘কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য বাইরের সামরিক শক্তি ব্যবহার করা সঠিক পথ নয়। তবে যেসব রাষ্ট্র কাঠামোগতভাবে মাদক পাচারের মতো অপরাধকে উসকে দেয় বা প্রশ্রয় দেয়, তাদের পক্ষ থেকে আসা 'হাইব্রিড অ্যাটাক' বা বহুমুখী হামলার হাত থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের রক্ষণাত্মক সামরিক পদক্ষেপ গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক।’
অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক হওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘ভেনেজুয়েলার এই নেতাকে এখন মার্কিন বিচারব্যবস্থার ‘তীব্র রোষের’ মুখোমুখি হতে হবে।’
মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও সন্ত্রাসবাদে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘ কয়েক মাস ধরে বামপন্থী এই প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছিল, এই সামরিক অভিযান ও আটক সেই প্রক্রিয়ারই চূড়ান্ত ফলাফল হিসেবে দেখা হচ্ছে।
নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...
আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...
নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...
নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

মন্তব্য (০)