• বিনোদন

পবিত্র নগরী মক্কায় পূর্ণিমা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক মাধ্যমে অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা গেছে, মক্কায় কাবা শরিফের সামনে দাঁড়ানো সেই ছবিতে তার মেয়ে, স্বামী ও পরিবারকে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন— আলহামদুলিল্লাহ। 

এর আগে মদিনা ভ্রমণের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা গেছে, কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল। 

নতুন বছরের শুরুতেই পূর্ণিমার এ পোস্টের পরই সামাজিক মাধ্যমের নেটিজেনরা ছবির মন্তব্যের ঘরে শুভকামনা জানিয়েছেন। অনেক ভক্তই তার হজ কবুলের দোয়া করেছেন। নেটিজেনদের ধারণা, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি সফরে রয়েছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী। 

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo