• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় প্রস্তুত আনসার বাহিনী: মহাপরিচালক

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

‎সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত ভিডিপির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করে এসব কথা বলেন তিনি। 

‎আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে তাদের নজরদারি রয়েছে এবং আমরা প্রশাসনের সব বিভাগের সঙ্গে মিলেমিশে নির্বাচনী নিরাপত্তায় দক্ষ আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছি। শুধু নির্বাচন নয়, দেশ ও জাতির নিরাপত্তায় আমাদের এ বাহিনী সবসময় নিয়োজিত রয়েছে।

‎তিনি বলেন, দেশের এ পর্যন্ত যতগুলো মহামারি, বন্যা ও সংকটপূর্ণ সময় এসেছে প্রতিটি ক্ষেত্রেই আনসার বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার বাহিনী ভূমিকা পালন করেছে।

‎আনসার ভিডিপির মহাপরিচালক বলেন, এই বাহিনীর সদস্যরা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য আমরা সরকারের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। যাতে তারা দেশে উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। তার জন্য আমরা সব রকমের সহায়তা করব।

‎বক্তব্য শেষে বেলুন ও পায়রা উড়িয়ে, কেক কেটে আনসার ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। পরে একটি সুসজ্জিত র‍্যালি আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করেন। 

‎এ সময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা।

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo