• জাতীয়

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট, উৎপত্তিস্থল যেখানে ‎

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কারণে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
‎
‎ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
‎
‎সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
‎
‎ভূমিকম্পটির প্রভাব শুধু বাংলাদেশেই নয়, ভারতের পাশাপাশি মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে। ভৌগোলিকভাবে কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থান করায় সিলেট অঞ্চলে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।
‎
‎উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগেও বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মন্তব্য (০)





image

‎জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: ...

১

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি...

image

‎বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশ...

image

‎উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম আরও সমন্বয়...

৩

‎নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসংঘ...

image

‎দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে...

৪

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ...

image

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

৫

‎নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস। এর প্রভাবে দ...

  • company_logo