• খেলাধুলা

‘আইসিসি চলে ভারতের কথায়’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে চড়া দামে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

নিলামে ৯ কোটি ২০ লাখে কাটার মাস্টারকে দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অযুহাতে মোস্তাফিজকে আসর থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোর বোর্ড (বিসিসিআই)।

এমন ঘটনার পর একটি টুর্নামেন্টকে ঘিরে নয়, বরং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ কাঠামো নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। আজ শনিবার এমন ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ বলেছেন, ‘আমরা সবসময় মনে করি যে ক্রিকেট ভদ্রলোকের খেলা।’

‘আপনি যদি দেখেন বেশিরভাগ সময় আইসিসিকে কে নিয়ে নিয়েছে? আইসিসিকে তো ভারতই নিয়ে নিয়েছে। এটা কেউই বলতে চাচ্ছে না কিন্তু এটাই সত্য। আপনি দেখেন ক্ষমতাশালী ভারতই চালাচ্ছে আসলে আইসিসি।’

রাজিন আরও বলেন, ‘আইসিসি চলে ভারতের কথায়। এভাবে আসলে বিশ্ব ক্রিকেট চলে না। আমার মনে হয় যে আইসিসির এখন চিন্তা করার সময় হয়েছে। সারা বিশ্বের বড় বড় দেশ তারাই চিন্তা করা উচিত যে ক্রিকেটকে কোথায় নিয়ে যাওয়া। আমার মনে হয় এখন চিন্তা করার সময় হয়েছে।’

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo