• সমগ্র বাংলা

রাণীনগরে সমাজসেবা দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আত্ম-অনুসন্ধান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো: মাহবুবুল আলম কচি, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম প্রমুখ। বক্তারা সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

মন্তব্য (০)





image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

১

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

image

বিএনপি নেতা ফজলুল হক বাগমার নয়নের মৃত্যু

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউ...

image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

৩

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

  • company_logo